০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:৫৫:০০ অপরাহ্ণ, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১৩০ Time View

জেলার গোদাগাড়ী উপজেলা থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত মো. আল-আমিন (২২) রামনগর এলাকার মো. নুরুল ইসলামের পুত্র।

গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে গোদাগাড়ী থানাধীন লালবাগ হেলিপ্যাড এলাকায় রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ রোববার র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব -৫ এর মিডিয়া অফিসার লে. এফএমবিএস আল মোমেন জানান, উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল জানতে পারে যে গোদাগাড়ীর হেলিপ্যাড এলাকায় বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোসসহ তাকে আটক করে৷

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে উক্ত এলাকাসহ বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্যগুলো সে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। এই ঘটনায় আল আমিনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে

Tag :
About Author Information

জনপ্রিয়

কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ নারী শিক্ষার্থী গ্রেফতার

রাজশাহীতে ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৫:৫৫:০০ অপরাহ্ণ, রবিবার, ৫ জুলাই ২০২৬