কক্সবাজার সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছে প্রায় ১০০ জন রোগী। অথচ অভিযোগ উঠেছে, পুরো ওয়ার্ডে রোগীদের জ্বর মাপার জন্য একটি কার্যকর থার্মোমিটারও নেই।
ফলে কোনো রোগীর জ্বর এলে হাসপাতালের পরিবর্তে স্বজনদের বাইরে ফার্মেসি থেকে থার্মোমিটার কিনে আনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে রোগী ও স্বজনদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
ভর্তিকৃত রোগীদের প্রশ্ন, সরকারি অনুদান ও বরাদ্দ থাকার পরও কেন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের এমন সংকট? শুধু থার্মোমিটারই নয়, অভিযোগ রয়েছে—প্রাথমিক কয়েকটি ওষুধ ছাড়া অধিকাংশ প্রয়োজনীয় ওষুধও হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না।
রোগীদের দাবি, দ্রুত থার্মোমিটারসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করে এই ভোগান্তির অবসান ঘটাক হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসন।
ডেস্ক নিউজ: 








